সরকার পরিবর্তনে কি বদলে যাবে নিয়োগ ভাগ্য ? 2nd SLST থেকে আপার প্রাইমারি— বিস্তারিত জানুন
পশ্চিমবঙ্গে চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং সাম্প্রতিক আইনি ঘটনাবলির পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গে শিক্ষাক্ষেত্রে নিয়োগ সম্পর্কে আপনার - আমার মনে বহু প্রশ্নের সৃষ্টি হয়েছে । চলুন আমাদের মনে আসা প্রশ্নগুলো ও তাদের সম্ভাব্য উত্তর সম্পর্কে আমরা আমাদের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে আলোচনা করি -
2nd SLST পরীক্ষা কি বাতিলের পথে ?
আমাদের মতে 2nd SLST পরীক্ষা পদ্ধতি অনেকটাই এগিয়ে গেছে । এবং পুরো পরীক্ষাটা সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী হচ্ছে । এই পরীক্ষা যদি পশ্চিমবঙ্গের নতুন সরকার বাতিল করে সেক্ষেত্রে বহু পরীক্ষার্থী যারা ইতিমধ্যেই একাদশ দ্বাদশে নতুন করে চাকরি পেয়েছে, বা যারা নবম দশমের ইন্টারভিউ এর জন্য ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাক পেয়েছেন ও ইন্টারভিউ এর প্রস্তুতি নিচ্ছেন, তাদের রোষের মুখে পড়তে পারে । তাই এই পরীক্ষা পদ্ধতিতে হাত দিয়ে আগের সরকারের করা পাপের ফল নিজেদের মাথায় নিতে চাইবে না নতুন সরকার ।
3rd SLST পরীক্ষার নোটিফিকেশন কি খুব তাড়াতাড়ি আসবে ?
মনে রাখতে হবে 2nd SLST পরীক্ষা প্রক্রিয়া এখনো সম্পূর্ণ হয়নি, যদিও আগস্ট শেষে সম্পন্ন হওয়ার কথা, কিন্তু তা স্বাভাবিক ভাবেই অনিশ্চিত । যেহেতু একই স্কুল সার্ভিস কমিশন এই পরীক্ষাগুলি নেয়, তাই 2nd SLST প্রক্রিয়া সম্পূর্ণ শেষ না হওয়া অবধি নতুন কোন বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা নেই বললেই চলে ।
আপার প্রাইমারির নোটিফিকেশন কবে আসবে ?
প্রসঙ্গত ২০১৫ সালের পর আপার প্রাইমারির কোন নিয়োগ হয়নি । স্বাভাবিকভাবেই এই নিয়োগটি খুবই জরুরী হয়ে উঠেছে । ইতিমধ্যেই স্কুল সার্ভিস কমিশন নবম দশম ও একাদশ- দ্বাদশের গেজেট প্রকাশের সাথে সাথে আপার প্রাইমারির গেজেটও প্রকাশ করেছে । আইনি বিভিন্ন জটিলতায় ২০২৬ এর ৩১ শে মার্চের মধ্যে বিজ্ঞপ্তি জারির কথা থাকলেও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় সেই বিজ্ঞপ্তি বের করতে পারেনি কমিশন । তবে আশা করা যায় খুব তাড়াতাড়ি উচ্চ প্রাথমিকে নিয়োগ এর নোটিফিকেশন আসতে পারে ।
স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কি পরিবর্তন হবে ?
পশ্চিমবঙ্গের রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে বিভিন্ন নিয়োগ কমিশনের চেয়ারম্যানদের পরিবর্তন করার প্রবণতা নতুন কিছু না । তাই স্বাভাবিকভাবেই স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান কে সরিয়ে দিতে পারে নতুন সরকার । কেবল স্কুল সার্ভিসের ক্ষেত্রেই নয়, কলেজ সার্ভিস কমিশন, প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রভৃতির চেয়ারম্যানদের কেউ সরানো হতে পারে ।
আপার প্রাইমারির শূন্যপদ কি বাড়তে পারে ?
প্রায় ১০ বছর ধরে উচ্চ প্রাথমিকে নিয়োগ বন্ধ ।স্বাভাবিকভাবেই স্কুল গুলিতে নতুন নিয়োগ না হলেও প্রবীণ শিক্ষকদের অবসর গ্রহণ কিন্তু থেমে থাকেনি । তাই উচ্চ প্রাথমিকের শূন্যপদ যে যথেষ্ট বেশি থাকবে, এ বিষয়ে কোন সন্দেহের অবকাশ নেই । যদিও বিভিন্ন সামাজিক মাধ্যমে ২১০০০ শূন্যপদের একটা চাপা খবর ছড়িয়ে পড়েছে । যদিও এসব আমাদের আভ্যন্তরীণ মতামত, তবে একথা সর্বজন বিদিত যে, নতুন সরকারের সদিচ্ছার উপর শূন্যপদের বৃদ্ধি বা হ্রাসের ব্যাপারটা নির্ভর করবে ।

একটি মন্তব্য পোস্ট করুন