আপার প্রাইমারি 2026, Social Studys থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর - ক্লাস 1

 আপার প্রাইমারি 2026, Social Studys থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর  - ক্লাস 1

wb upper primary importent queation and answer


1. সূর্যের নিকটতম গ্রহ কোনটি ?

 = বুধ ।

2. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় ?

= 76 বছর ।

3. ভারত কত সালে UNESCO এর সদস্যপদ গ্রহণ করে ?

= 1946 সালের 4  নভেম্বর ।

4. ভারতের বৃহত্তম জলাভূমি কোনটি ?

= সুন্দরবন জলাভূমি ।

5. বায়ুমন্ডলের কোন স্তরকে "ক্ষুব্ধমন্ডল" বলা হয় ?

= ট্রপোস্ফিয়ার ।

6. বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ?

= ২১ শতাংশ ।

7. ওজোন গ্যাসের বর্ণ কেমন ?

= হালকা নীল ।

8. উত্তর - পশ্চিম ভারত এবং পাকিস্তানে গ্রীষ্মকালে যে শুষ্ক এবং শক্তিশালী ধুলিঝড় হয়, তাকে বলা হয় -

= লু

9. কোন শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটে ?

= অষ্টাদশ শতকে 

10. বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় ?

= 1992 সালে, (ব্রাজিলের রিও ডি জেনিরো)

11. "অর্থশাস্ত্র" কার লিখা ?

= কৌটিল্য বা চাণক্য ।

12. ভারতের প্রথম বিমান পরিষেবা কত সালে চালু হয় ?

= 1911 সালে

13. সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ?

= কাঠমান্ডু (নেপাল)

14. মূলমধ্যরেখার কত শতাংশ জল ভাগের উপর বিন্যস্ত রয়েছে ?

= প্রায় 65 শতাংশ ।

15. বিশ্বের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি ?

= কাস্পিয়ান সাগর 

16. ন্যাশনাল রাইস রিসার্চ ইনস্টিটিউট (NRRI) কোথায় অবস্থিত ?

= ওড়িশার কটক শহরে ।

17. নিকটবর্তী দৃষ্টিশক্তি হ্রাস, শ্রবণশক্তি হ্রাস, কথার আড়ষ্টতা ইত্যাদি লক্ষণ গুলি কোন রোগের উপসর্গ ?

= মিনামাটা রোগ ।

18. চেরনোবিল পরমাণু দুর্ঘটনা কোন দেশে ঘটে ?

= ইউক্রেন (তৎকালীন সোভিয়েত ইউনিয়ন)1986 সালে ।

19. হিরাকুদ বাঁধ কোন নদীর উপরে অবস্থিত ?

= মহানদী (ওড়িশা) ।

20. ভারতের দক্ষিণতম স্থলবিন্দু কোনটি ?

= ইন্দিরা পয়েন্ট ।

21. ছিয়াত্তরের মন্বন্তর কত সালে হয়েছিল ?

= 1770 সালে ।

22. বাংলার কোন নবাব মুর্শিদাবাদ থেকে বিহারের মুঙ্গেরে রাজধানীর স্থানান্তরিত করেছিলেন ?

= মীরকাশিম ।

23. স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল কে ছিলেন ?

= চক্রবর্তী রাজাগোপালাচারী ।

24. "সূর্যাস্ত আইন" কোন ভূমি রাজস্ব ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত ?

= চিরস্থায়ী বন্দোবস্ত ।

25. ষোড়শ মহাজনপদ গুলির মধ্যে কোনটির আয়তন সবচেয়ে বেশি ছিল ?

= অবন্তী ।

26. 'দশ রাজার যুদ্ধ' কোন বেদে উল্লেখিত আছে ?

= ঋকবেদে ।

27. "মহেঞ্জোদারো" শব্দের অর্থ কি ?

= মৃতের স্তূপ ।

28. মেহেরগড় সভ্যতা কে আবিষ্কার করেন ?

= ফরাসি প্রত্নতত্ত্ববিদ জা ফ্রাঁসোয়া জারিজ  ।

29. কোন মৌর্য শাসক অমিত্রাঘাত উপাধি গ্রহণ করেন ?

= বিন্দুসার ।

30. কোন পাল রাজার সময়কালে কৈবর্ত বিদ্রোহের সূচনা হয় ?

= দ্বিতীয় মহিপাল 

31. ঐতিহাসিক স্পিয়ার কোন মুঘল সম্রাটকে "মহান মুঘলদের সমস্যা সঙ্কুল সন্তান" বলেছেন ?

= হুমায়ূন ।

32. দিল্লির সুলতানী সাম্রাজ্যের শেষ শাসক কে ছিলেন ?

= ইব্রাহিম লোদি ।

33. মুসলিমদের উপর "জাকাৎ" কর আরোপ করেন কোন শাসক ?

= আলাউদ্দিন খলজী ।

34. জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন ?

= ঋষভনাথ বা ঋষভদেব ।

35. "পিটের ভারত শাসন আইন" কত সালে প্রবর্তিত হয় ?

= 1784 সালে ।

36. কলকাতা মহামেডান কলেজ কে প্রতিষ্ঠা করেন ?

= ওয়ারেন হেস্টিংস 1780 সালে ।

37. "Introduction to Indian politics" - গ্রন্থটি কার রচনা ?

= উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যয় ।

38. "দ্য ইন্ডিয়ান স্ট্রাগল" গ্রন্থটির রচয়িতা কে ?

= নেতাজি সুভাষচন্দ্র বসু 

39. ভারত ও পাকিস্তানের আন্তর্জাতিক সীমানা কি নামে পরিচিত ?

= র‍্যাডক্লিফ লাইন ।

40. ব্রিটিশ ভারতের প্রথম শিক্ষা কমিশন কোনটি ?

= হান্টার কমিশন 

41. ভারতের সংসদের উচ্চকক্ষের সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর ?

= 6 বছর ।

42. ভারতের সুপ্রিমকোর্টের নীতি বাক্যটি কি ?

= যথা ধর্ম তথা জয় ।

43. ভারতের অঙ্গরাজ্যে গুলির রাজ্যপালের ন্যূনতম বয়স কত হওয়া আবশ্যক ?

= 35 বছর ।

44. কোন কমিটির সুপারিশে বর্তমানে ভারতবর্ষে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা প্রচলিত ?

= মেহেতা কমিটি (বলবন্তরাই মেহতা / ১৯৫৭ সাল)

45. ভারতীয় সংবিধানে রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি কোন দেশের সংবিধান থেকে গৃহীত ?

= আয়ারল্যান্ড  ।

46. মোট কতজন বিচারপতি নিয়ে সুপ্রিমকোর্ট গঠিত ?

= 34 জন (33+1)

47. ভারতের প্রাচীনতম হাইকোর্ট কোনটি ?

= কলকাতা হাইকোর্ট ।

48. "Discovery of India" গ্রন্থটির রচয়িতা কে ?

= জওহরলাল নেহেরু ।

49. রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন ?

= উপরাষ্ট্রপতি

50. "ভারত, রাজ্য সমূহের সংঘ ।" সংবিধানের কত নম্বর ধারায় একথা বলা হয়েছে ?

= 1 নম্বর ধারায় ।

51. "আমিই রাষ্ট্র" - উক্তিটি কে করেছেন ?

= চতুর্দশ লুই ।  

52. সংবিধান অনুযায়ী ভারতের কোনো অঙ্গরাজ্য এর শাসন বিভাগের প্রধান কে ? 

= রাজ্যপাল

53. ভারতে "পঞ্চবার্ষিকী পরিকল্পনা" কবে থেকে শুরু হয় ?

= 1951 সালে, জওহরলাল নেহেরু ।

54. সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কত বছর বয়সে অবসর নেন ?

= 65 বছর ।

55. "বন্দে মাতরম" সংগীতটির উৎস কোন উপন্যাস ?

= আনন্দমঠ

56. "নীতি আয়োগ" কত সালে গঠিত হয় ?

= 2015 সালে

57. কলকাতা পৌরসভার প্রথম মেয়র কে ছিলেন ?

= দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ

58. কোনো অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন ?

= অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন ?

59. ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থায় একটি গ্রাম পঞ্চায়েতে আবশ্যিক নির্বাচিত সদস্য সংখ্যা কত ?

= সর্বনিম্ন 5 জন, সর্বোচ্চ 30 জন ।

60. ভারতের রাষ্ট্রপতিকে তার মেয়াদ শেষ হবার পূর্বে অপসারণ করা হয় যে পদ্ধতিতে, তার নাম কি ?

= ইম্পিচমেন্ট পদ্ধতি ।

·       আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে ক্লিক করুন - https://t.me/+2jYgmVBZOn5iYjQ1


মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

প্রকাশিত হলো UGC - NET December 2025 পরীক্ষার Answer Key

প্রবন্ধ রচনা - সাম্প্রদায়িকতা ও ছাত্রসমাজ