বি আর আম্বেদকরের সংক্ষিপ্ত জীবনী ।

 বি আর আম্বেদকরের সংক্ষিপ্ত জীবনী ।

বি আর আম্বেদকরের সংক্ষিপ্ত জীবনী


        ডঃ ভীমরাও রামজি আম্বেদকর (১৮৯৩-১৯৫৬): জন্ম ১৪ এপ্রিল ১৮৯৩, ১৯০৭ সালে দ্বিতীয় স্কুল এলফিনস্টোন হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পাশ । ১৯০৮ সালে বরোদার মহারাজের দেওয়া 'গাইকোয়াড' স্কলারশিপ নিয়ে এলফিনস্টোন ইন্টার কলেজে ভর্তি হন কলা বিভাগে । ১৯০৯ সালে ৯ বছরের রামাবাঈ-এর সাথে বিবাহ । ১৯১২ সালে বি. এ. পাশ । ১৯১৩ সালে বরোদার মিলিটারি বিভাগ যোগদান । উচ্চশিক্ষার বৃত্তি নিয়ে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে যোগদান । ১৯১৫ সালে ঐ বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে এম. এ. পাশ । ১৯১৬তে 'দি ন্যাশনাল ডিভিডেণ্ড অফ ইণ্ডিয়া' এই গবেষণা লিখে পি. এইচ. ডি. লাভ । ঐ বছরই 'লণ্ডন স্কুল অফ ইকনমিক্স'-এ ডি. এস. সি ডিগ্রী লাভের জন্য যোগ দেন । ১৯১৮ ঐ চাকরি থেকে ইস্তফা দিয়ে মুম্বাইয়ের সিডেনহ্যাম কলেজে অস্থায়ী অধ্যাপকের চাকরিতে যোগদান । ১৯২০ সালে চাকরিতে ইস্তফা, জনৈক পার্শী বন্ধু আর কোলাপুরের মহারাজার সাহায্যে আবার লণ্ডন যাত্রা । ১৯২৩ সালে 'দি প্রবলেম অফ দি রুপি, ইটস অরিজিন এ্যাণ্ড ইটস সলিউশন' গবেষণা লিখে ডি. এস. সি. ডিগ্রি লাভ লণ্ডন বিশ্ববিদ্যালয় থেকে । ১৯২৪ সালে লন্ডন থেকে বার-এ্যাট-ল ডিগ্রি লাভ । ঐ বছরই দেশে ফিরে আইনজীবীর পেশা গ্রহণ করেন । ১৯৩০ সালে লণ্ডনে প্রথম গোলটেবিল বৈঠকে যোগদান । ১৯৩১ সালে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগদান । ১৯৩২-৩৪ ভারতীয় সংবিধান সংশোধনের জন্য তৎকালীন জয়েন্ট পার্লামেন্টারি কমিটির সদস্য । ১৯৩৫ সালে স্ত্রী রামাবাঈ-এর মৃত্যু । ১৯৩৫-৪৫ অনুন্নত ও নিম্নবর্ণের স্বার্থে বহু আইনি লড়াই করেন ও তপশিলী ও অস্পৃশ্যদের সমস্যা নিয়ে দেশে-বিদেশে বক্তৃতা দেন । ১৯৪৬ সালে গভর্ণর জেনারেলের এক্সিকিউটিভ কাউন্সিলে শ্রমমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন । ঐ বছরই নভেম্বর অবিভক্ত বাংলা থেকে সংবিধান রচনা তৈরির সভায় তিনি প্রতিনিধি নির্বাচিত হন । ১৯৪৭ সালে স্বাধীন ভারতের সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান নির্বাচিত হন । নেহেরুর মন্ত্রিসভায় আইনমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ । ১৯৪৮ সালে দিল্লীর এক হাসপাতালের ডাক্তার সারদা কবির মুম্বাইতে এসে তাঁকে বিবাহ করেন । ১৯৪৯ সালের ২৬শে নভেম্বরে তাঁর রচিত ভারতীয় সংবিধান সর্বসম্মতিক্রমে গৃহীত হয় ।


         ১৯৫০ সালে সিংহলে আন্তর্জাতিক বৌদ্ধ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করেন । ১৯৫১ সালে স্বাধীন ভারতের আইনমন্ত্রী হিসেবে হিন্দু কোড বিল পেশ । ১৯৫২ সালে লোকসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর মহারাষ্ট্র থেকে রাজ্যসভায় সদস্য নির্বাচিত হন । ঐ বছরই কলম্বিয়া বিশ্ববিদ্যালয় তাঁকে এল. এল. ডি. উপাধি দেয় । ১৯৫৬ সালে ১৪ অক্টোবর বুদ্ধদেবের ২৫০০ বছর জন্মতিথি উপলক্ষে বৌদ্ধ ধর্ম গ্রহণ । 'রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া' গঠন । মৃত্যু ১৯৫৬, ৬ই ডিসেম্বর ।

Post a Comment

নবীনতর পূর্বতন