জব চার্ণক ও কলকাতা

 জব চার্ণক ও কলকাতা

জব চার্ণক ও কলকাতা


     জোব চার্নকের সঙ্গে কলকাতার নাম অঙ্গাঙ্গিভাবে জড়িত । কলকাতার প্রতিষ্ঠাতা চার্নক ১৬৫৫ নাগাদ ভারতে আসেন । তারপর ১৬৫৭ খ্রিস্টাব্দের গোড়ায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির জুনিয়র কর্মী হিসেবে কাজ পান ।


১৬৬৩ খ্রিস্টাব্দে কোম্পানির কর্তারা তাঁকে পাটনার ফ্যাক্টরির কুঠিয়াল করেন । প্রচলিত কিম্বদন্তী হল - পাটনায় চার্নক ঘটনাচক্রে অতি সুন্দর এক বিধবাকে পান। তার আত্মীয় স্বজন তখন তাকে তার স্বামীর চিতায় চড়িয়ে সহমরণের ব্যবস্থা করছে । চার্নক নিজের জীবন বিপন্ন করে সেই মেয়েটিকে উদ্ধার করেন ও পরে তাকে বিয়ে করে নাম দেন মারিয়া । বিয়ের কিছুদিন পর চার্নক পাটনা থেকে বদলি হয়ে হুগলির কুঠিতে আসেন । এখানে প্রায় কুড়ি বছর কাটান । এর মধ্যে মারিয়ার মৃত্যু ঘটে ।


        হুগলিতে শেষের দিকে চার্নককে নানান সমস্যায় পড়তে হয় । এক দিকে পদোন্নতি নিয়ে কোম্পানির সঙ্গে তাঁর লড়াই বাঁধে । অন্য দিকে আরও বড় গণ্ডগোল বাঁধে হুগলির মসুলিম শাসকের বিষ নজরে পড়ে । শেষ পর্যন্ত তারা চার্নককে হুগলি থেকে বিতাড়িত করে ।


          এরপর ১৬৮৬ সালে কোম্পানির কর্তৃপক্ষ তাঁকে বাংলার গভর্নরের পতে উন্নীত করেন । চার্নক তখন হুগলির বদলে অন্য কোথাও একটা কুঠি করবার জন্য ঘুরে বেড়াচ্ছেন । এর মধ্যে তিনি দু'বার সুতানুটিতে ঘুরে গেছেন । শেষ পর্যন্ত তিনি তৃতীয়বার সুতানুটিতে এসে সেখানেই কুঠি করেন । বাংলায় তাঁর বহু দিনের অভিজ্ঞতা থেকে তিনি বুঝে নিয়েছিলেন কুঠির অবস্থান ঠিক করার জন্য কী কী সুযোগ সুবিধার দরকার । নিরাপত্তার ব্যাপারে সুতানুটি ছিল প্রাকৃতিক দিক থেকে আদর্শ । এর পশ্চিমে গঙ্গা । পুব দিকে অনতিক্রম্য বিস্তৃত বাদা । দক্ষিণে সুন্দরবনের ঘোর জঙ্গল । ফলে উত্তর থেকে স্থলপথে আসাই ছিল একমাত্র পথ । এছাড়া সুতানুটি হুগলির চেয়ে সমুদ্রের কাছাকাছি ।তারপর সাতগাঁর পতনের পর সেখানকার শেঠ বসাকরা সুতিবস্ত্র, সুতো ইত্যাদির ব্যবসা করতে কলকাতার আদি বাসিন্দা হিসেবে বসতি স্থপতি করেন । সব দিক দিয়ে বিচার করলে ইতিহাস প্রমাণ করেছে জোব চার্নকের সুতানুটিকে ইংরেজদের ব্যবসায়ের ঘাঁটি হিসেবে বাছাই করার সিদ্ধান্তের ঠিক ছিল ।


        সুতানুটিতে আসার তিন বছর পরে ১৬৯৩ সালে চার্নকের মৃত্যু ঘটে । তাঁর সমাধি এখন রয়েছে ডালহৌসি স্কোয়ারের দক্ষিণ-পশ্চিম কোণে গড়ের মাঠের শেষ প্রান্তে সেন্ট জনস্ চার্চের প্রাঙ্গনে । কলকাতার স্থাপত্যের ইতিহাসে এইটাই প্রথম পাকা কোঠার নিদর্শন ।

Post a Comment

নবীনতর পূর্বতন