বিশ্বজয়ী বাঙালি সত্যজিৎ রায়
বিশ্বজয়ী বাঙালি সত্যজিৎ রায়
সত্যজিৎ রায় (১৯২১-১৯৯২):
প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের পুত্র সত্যজিৎ রায় ১৯২১ সালের ২রা মে কলকাতায় জন্মেছেন । শৈশবের শিক্ষা নিয়েছিলেন তিনি শান্তিনিকেতনে । তারপর কলকাতায় প্রেসিডেন্সী কলেজ থেকে অর্থনীতিতে অনার্সসহ তিনি বি. এ. পাশ করেন আচার্য নন্দলাল বসুর কাছে তার শিল্পচর্চার হাতেখড়ি হয়েছিল । বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী' বইটি চলচ্চিত্রে রূপদান করে তিনি চিত্রপরিচালক হিসাবে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন । ১৯৫৮ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি শ্রেষ্ঠ পুরস্কার হিসাবে 'স্বর্ণ সিংহ' লাভ করেন । "পথের পাঁচালী" ১৯৫৬ সালে কান চলচ্চিত্র উৎসবে "বিশ্বের শ্রেষ্ঠ মানবিক দলিল” রূপে চিহ্নিত হয় । ১৯৫৭ সালের "অপরাজিত' ছবির মাধ্যমে ভেনিসের উৎসবে শ্রেষ্ঠ পুরস্কার "গোল্ডেন লায়ন" সহ আন্তর্জাতিক বিচার মণ্ডলীর সর্বোচ্চ পুরস্কার অর্জন করেন । ১৯৯১ সালে দ্বিতীয় এশিয়ান ফিল্ম ডিরেক্টর রূপে "অস্কার পুরস্কার" অর্জন করেন । তাঁর 'জলসাঘর', 'চারুলতা', 'মহানগর' প্রভৃতি চিত্রের জন্যও তিনি শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার ও সম্মান পেয়েছেন । ১৯৭৮ সালের জুন মাসে অক্সফোর্ড ইউনিভারসিটি তাঁকে চলচ্চিত্রের ক্ষেত্রে প্রতিভার স্বীকৃতিরূপে 'ডক্টরেট' উপাধিতে ভূষিত করেছেন । ১৯৯২ সালের ২০শে মার্চ ভারত সরকার তাঁকে 'ভারতরত্ন' উপাধিতে ভূষিত করেন । স্বদেশে তিনি তাঁর শিল্পকৃতির নিদর্শন হিসেবে একাধিক পুরস্কার পেয়েছেন । চলচ্চিত্র বিষয়ক একাধিক পুস্তক রচনা করে গিয়েছেন । সত্যজিৎ রায়ের উল্লেখনীয় ছবিগুলি হল "পথের পাঁচালী", "অপরাজিত", "চারুলতা", শেষ ছবি "আগন্তুক" । কাহিনী চিত্র - তথ্যচিত্র এবং শর্ট ফিলম মিলিয়ে তিনি মোট ৩৮টি ছবি পরিচালনা করেছেন । ২৪শে এপ্রিল, ১৯৯২ তিনি লোকান্তরিত হন ।

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন