আপার প্রাইমারি সোশ্যাল স্টাডি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর (Class -04)
আপার প্রাইমারি সোশ্যাল স্টাডি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
1. পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি ?
= গ্র্যান্ড ক্যানিয়ন ।
2. বায়ুমন্ডলের কোন স্তর সূর্য থেকে আসা অত্যন্ত ক্ষতিকারক রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎ কে ধ্বংসের হাত থেকে রক্ষা করে ?
= ওজোনোস্পিয়ার
3. ভারতবর্ষের বর্ষাকালীন ফসল কে কি বলা হয় ?
= খারিপ শস্য ।
4. কোন শিল্পকে "উদীয়মান শিল্প" বলা হয় ?
= পেট্রো রসায়ন শিল্পকে ।
5. "ভারতের ডেট্রয়েট" কোন শহরকে বলা হয় ?
= চেন্নাই ।
6. ভারতের জাতীয় জনপথ NW2 কোন নদীর উপর অবস্থিত ?
= ব্রহ্মপুত্র । সাদিয়া থেকে ধুবড়ি আজ পর্যন্ত ।
7. ভারতের প্রধান চার শহর মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাইয়ের মধ্যে দ্রুতগামী রেল যোগাযোগের পরিকল্পনাটি কি নামে পরিচিত ?
= হীরক চতুর্ভুজ ।
8. ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য কোনটি ?
= অসম ।
9. কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ?
= তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরকে ।
10. ভারতের নবীনতম রাজ্য কোনটি ?
= তেলেঙ্গানা ।
11. ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর কোনটি ?
= গুজরাটের কান্দালা বন্দর ।
12. বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
= কৃষ্ণ নদী ।
13. কোন শহরের সঙ্গে তুলনা করে বেঙ্গালুরু কে "ভারতের সিলিকন ভ্যালি" বলা হয় ?
= যুক্তরাষ্ট্রের সানফ্রান্সিসকো শহর
14. ভারতের প্রধান অন্তরবাহিনী নদী কোনটি ?
= লুনি নদী ।
15. ভারতের মোট ভূভাগের প্রায় কত শতাংশ বনভূমি ?
= 19.27 শতাংশ ।
16. বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইড এর পরিমাণ কত শতাংশ ?
= 0.003 শতাংশ ।
17. ভারতের বৃহত্তম কয়ালের নাম কি ?
= ভেম্বানাদ কয়াল ।
18. ভারতের কেন্দ্রীয় গম গবেষণাগার কোথায় অবস্থিত ?
= দিল্লির পুসায় ।
19. ভারতের মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো কত সালে প্রতিষ্ঠিত হয় ?
= 1969 সালে ।
20. পশ্চিমবঙ্গের কোন জেলাকে "ধানের ভান্ডার" বা "ধানের গোলা" বলা হয় ?
= বর্ধমানকে ।
✓✓ ভিডিওটি ইউটিউবে দেখুন - https://youtu.be/bJ-oo84SO20
21. "বঙ্গদর্শন" পত্রিকাকে কে প্রকাশ করেন ?
= বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ।
22. সতীদাহ প্রথা কে নিষিদ্ধ করেন ?
= লট উইলিয়াম বেন্টিঙ্ক ।
23. "মেকলে মিনিটস" কত সালে প্রস্তাবিত হয় ?
= 1835 সালে ।
24. "ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি" কে প্রতিষ্ঠা করেন ?
= মাস্টারদা সূর্য সেন ।
25. কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী "সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি" ঘোষণা করেন ?
= র্যামসে ম্যাকডোনাল্ড
26. "এন্টি সার্কুলার সোসাইটি" কে স্থাপন করেন ?
= শচীন্দ্রনাথ বসু ।
27. মুন্ডা বিদ্রোহ কত সালে হয়েছিল ?
= 1899 - 1900 সালে ।
28. "Eighteen Fifty Seven" গ্রন্থটি কার লেখা ?
= বিখ্যাত ভারতীয় ইতিহাসবিদ সুরেন্দ্রনাথ সেন ।
29 . জগদীশচন্দ্র বসু কত সালে কলকাতায় "বসু বিজ্ঞান মন্দির" প্রতিষ্ঠা করেন ?
= 1917 সালে ।
30. তেভাগা আন্দোলন কত সালে হয়েছে ?
= 1946 সালে ।
31. আর্য ভট্ট কোন যুগের গণিতজ্ঞ ছিলেন ?
= গুপ্তিযুগের ।
32. "নাগানন্দ" এবং "রত্নাবলী" গ্রন্থ গুলি কে রচনা করেন ?
= হর্ষবর্ধন ।
33.সোমনাথ মন্দির কে ধ্বংস করেন ?
= গজনীর সুলতান মামুদ ।
34. বেতাল ভট্ট কোন শাসকের সভা অলংকৃত করতেন ?
= দ্বিতীয় চন্দ্রগুপ্ত ।
35. হলদিঘাটের যুদ্ধ কত সালে ঘটেছিল ?
= 1576 সালে ।
36. ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেন ?
= আকবর ।
37. বৌদ্ধদের ধর্মগ্রন্থ "ত্রিপিটক" কোন ভাষায় রচিত ?
= পালি ভাষায় ।
38. এশিয়ার প্রথম মেডিকেল কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয় ?
= কলকাতা মেডিকেল কলেজ, 1835 সালে ।
39. 1885 সালে অ্যালান অক্টাভিয়ান হিউমের উদ্যোগে কোথায় ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় ?
= বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে ।
40. কম্বোজ মহাজনপদটি বর্তমান কোথায় অবস্থিত ?
= পাকিস্তানে ।
41. কত সালে সুয়েজ খাল জাতীয়করণ করা হয় ?
= 1956 সালে ।
42. সংবিধানের কত নম্বর ধারা অনুযায়ী রাষ্ট্রপতি কোন অঞ্চলে জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করতে পারেন ?
= 352 ধারায় ।
43. মেয়াদ শেষের পূর্বে কোন রাজ্যের রাজ্যপাল কে পদচ্যুত করতে পারেন কে ?
= রাষ্ট্রপতি ।
44. একজন উপরাষ্ট্রপতি পদপ্রার্থীর সর্বনিম্ন কত বয়স আবশ্যিক ?
= 35 বছর ।
45. বিধানসভায় সভাপতিত্ব করেন কে ?
= স্পিকার ।
46. বর্তমান ভারতের লোকসভায় মোট সদস্য সংখ্যা কত ?
= 545 টি ।
47. পার্লামেন্টের যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন ?
= লোকসভার স্পিকার ।
48. পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের এলাকায় রয়েছে কোন অঞ্চল ?
= আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ ।
49. ভারতের সুপ্রিম কোর্টের বিচারপতিদের কে পদচ্যুত করতে পারেন ?
= ভারতের রাষ্ট্রপতি ।
50. কত সালে ক্রেতা সুরক্ষা আইন তৈরি হয় ?
= 1986 সালে ।
51. ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় সর্বোচ্চ স্তর কোনটি ?
= জেলা পরিষদ ।
52. ভারতীয় সংবিধানের প্রস্তাবনা কোন দেশের সংবিধানের অনুকরণে তৈরি ?
= জাপান ।
53. বিশ্ব বিখ্যাত রাষ্ট্রবিদ জন লক কোন দেশের নাগরিক ?
= ইংল্যান্ড ।
54. গণপরিষদের প্রথম স্থায়ী সভাপতি কে ছিলেন ?
= ড. রাজেন্দ্র প্রসাদ ।
55. ভারতের কোন রাজ্যে সর্বপ্রথম লোক আদালত ব্যবস্থার সূত্রপাত হয় ?
= গুজরাট ।
56. জেলা পরিষদের সদস্যদের কার্যকালীন মেয়াদ কত বছর ?
= 5 বছর ।
57. মার্কিন যুক্ত রাষ্ট্রের রাষ্ট্রপতির কর্যকালীন মেয়াদ কত বছর ?
= 4 বছর ।
58. কত সালে সুপ্রিম কোর্ট কে কেশবানন্দ ভারতী মামলার রায় ঘোষণা করেন ?
= 1973 সালে ।
59. লোকসভার প্রথম অধ্যক্ষ কে ছিলেন ?
= জি ভি মঙ্গলংকর ।
60. প্রতি কত বছর অন্তর রাজ্যসভার এক-তৃতীয়াংশ সদস্য নির্বাচিত হন ?
= 2 বছর অন্তর ।
✓✓ আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হোন - https://t.me/+2jYgmVBZOn5iYjQ1

মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন