পোস্টগুলি

জানুয়ারি, ২০২৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

প্রবন্ধ রচনা - বইমেলা

ছবি
 প্রবন্ধ রচনা - বইমেলা         আধুনিক সভ্যজগতের শিক্ষা ও সংস্কৃতি চেতনার অন্যতম প্রমাণপত্র 'বইমেলা'। বর্তমানে এই 'বইমেলা' শিক্ষা সচেতন মানুষের মধ্যে একটা বিশেষ আকর্ষণ সৃষ্টি করেছে । একদা একটি মেলাকে কেন্দ্র করে বাংলার নবজাগরণ দেখা দিয়েছিল । সেটি নবগোপাল মিত্র মহাশয়ের 'হিন্দুমেলা'। বর্তমানে 'বইমেলা'কে কেন্দ্র করেও বলা যায় একটা জাগরণ দেখা দিয়েছে শহরে, নগরে, গ্রামে-গঞ্জে । দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে পৃথিবীর যেখানে যত বড়ো মেলা অনুষ্ঠিত হয়েছে, তার প্রত্যেকটিতে বইয়ের একটি বিভাগ খোলা হয়েছিল । জ্ঞানের প্রসারের ক্ষেত্রে বই হল একটি বড়ো মাধ্যম । তাই ইংলন্ড, আমেরিকা, জার্মানী প্রভৃতি স্থানে প্রতি বৎসর বৃহৎ জাতীয় মেলার অঙ্গ-স্বরূপ বইয়ের প্রদর্শনী বসে । পৃথিবীর মধ্যে ফ্রাঙ্কফুটে স্থায়ী বইমেলা সর্বাপেক্ষা বৃহৎ । বই হল মনুষ্যত্ব বিকাশের এক গুরুত্বপূর্ণ মাধ্যম । বই না পড়লে মর্যাদাবোধ জন্মায় না । শিক্ষিত মানুষের বেঁচে থাকার অন্যতম রসদ হল বই । বই হল বিশ্বাসযোগ্য আয়নার মতো, যাতে আমাদের মনের প্রতিবিম্ব ধরা পড়ে । বইয়ের মতো অন্তরঙ্গ সহচর পৃথিবীতে আর কিছু নেই । বইয়ের সান্নিধ্য...

প্রবন্ধ রচনা - তোমার জীবনের লক্ষ্য

ছবি
 প্রবন্ধ রচনা - তোমার জীবনের লক্ষ্য             লক্ষ্যহীন জীবন, হালবিহীন জাহাজ, কাণ্ডারীহীন তরণী । জীবনে সফলতার দ্বারে পৌঁছোতে হলে শৈশব থেকেই একটা লক্ষ্য থাকা দরকার । তাই, লক্ষ্য হল মানুষের জীবনে ধ্রুবতারা । যার জীবনে লক্ষ্য নেই, সে বিশৃঙ্খলার মধ্যে পড়ে, পরিণামে পায় ব্যর্থতার অশ্রু । ইংরেজ কবি মিলটন তাই বলেছেন-আকাঙ্খা বা লক্ষ্যই মানুষকে মহৎ প্রচেষ্ঠায় অনুপ্রাণিত করে, সক্রিয় করে তোলে । স্বামী বিবেকানন্দ বলেছেন - "Who sows must reap" লক্ষ্য তাই জীবনে একরকম বীজবপন করা, 'ফসল তোলা' হল জীবনের সাফল্য ।       নানা মুনির নানা মত। মানুষের রুচি, প্রকৃতি ও যোগ্যতা অনুযায়ী লক্ষ্য ভিন্ন ভিন্ন । কেউ চায় ইঞ্জিনিয়ার হতে, জীবনের বিভিন্ন লক্ষ্য কেউ চায় চিকিৎসক হতে, কেউ বা শিক্ষক । কেউ চায় জীবনে ধনসম্পদ, কেউ চায় যশ খ্যাতি মান । জাতিগত বৃত্তির যুগ উঠে গেছে । এসেছে কর্ম নির্দেশক শিক্ষা । তাই আগে থেকে ঠিক করে নিতে হবে- 'আমি কি হতে চাই।' এক্ষেত্রে আমার 'নেশা' ও 'পেশা' যদি গাঁটছড়া বাঁধে, তাহলে মনের সন্তোষ বাড়ে ।             ...

প্রবন্ধ রচনা - জাতীয় সংহতি

ছবি
 প্রবন্ধ রচনা - জাতীয় সংহতি "জাতীয় সংহতি মিলনের সুরে  প্রগতির কথা বলে,  বিভেদ ভুলিয়া, হৃদয় মেলিয়া- হাতে হাত ধরে চলে।"        একটি জাতির উন্নতির মূল কথা হল জাতীয় সংহতি । জাতি, ধর্ম, বর্ণ, দলমতনির্বিশেষে একটি দেশের প্রত্যেকটি মানুষ যদি এক মন্ত্রে দীক্ষিত হয়, যদি একসূত্রে গ্রথিত হয় সহস্র কোটি মন, তবেই দেখা দেবে জাতীয় সংহতি । তখন বিভেদ ভুলে হৃদয় মেলে সকলে হাতে হাত ধরে চলে । রচিত হয় মহামিলনের মানব শৃঙ্খল ।          জাতীয় সংহতি হচ্ছে জাতির অর্থাৎ দেশের জনগণের আন্তরিক ঐক্যচেতনা বা ঐক্যানুভূতি । নানা ভাষা নানা মত ও নানা পরিধানের বাধা সত্ত্বেও কোনো দেশের অধিবাসীদের মধ্যে মিলনের ও ঐক্যবোধের চেতনার বিকাশ ঘটলেই জাতীয় সংহতির বিকাশ ঘটে । কোনো জাতির সকল মানুষ যখন জাতিভেদের সীমা, ভৌগোলিক সীমা, অর্থ-সংগতির সীমা, সাম্প্রদায়িকতার সীমা, নানা বিশ্বাস ও সংস্কারের সীমাকে উপেক্ষা করে নিজেদের মধ্যে ঐক্যবোধ ও চেতনাকে জাগিয়ে তোলে, তখনই এক সূত্রে সহস্র জীবন গ্রথিত হয়ে জাতীয় সংহতির ছবি পরিষ্কার হয়ে ওঠে । শিক্ষাবিদরা জাতীয় সংহতিকে সুদৃঢ় ও সুরক্ষিত করার জন্...

প্রবন্ধ রচনা - একটি ছুটির দিন

ছবি
 প্রবন্ধ রচনা - একটি ছুটির দিন  "ছুটি পেলেই হৃদয়পুরে বাজায় কে যে বাঁশি,  যেদিকে চায়, খুঁজে যে পায়, মজা রাশি রাশি ।"                 হঠাৎ পাওয়া গেল একটি ছুটির দিন । -একেবারে আচমকা । অপ্রত্যাশিত । একটানা পড়াশোনার সুকঠিন একঘেয়েমির ভেতর এসে হাজির হয়ে গেল অপ্রত্যাশিত একটি ছুটির দিন । গুমোট গরমের পর যেন এক পশলা বৃষ্টি ।                কুসুমের ভেতর যেমন সৌরভ, মধুর মধ্যে যেমন মিষ্টতা বা মরুভূমিতে যেমন 'ওয়েসিস', অনেকটা সেই ভাবেই পাওয়া গেল এই ছুটিটিকে । -আর সঙ্গে সঙ্গে মনের ভেতর গুনগুনিয়ে গুঞ্জরিত হয়ে উঠল রবীন্দ্রনাথের সেই গান, "আজ আমাদের ছুটি রে ভাই, / আজ আমাদের ছুটি।" মনের ভেতর রবীন্দ্রনাথের ওই গানটি বারবারই ধ্রুপদী সংগীত হয়ে আমাদের মনকে মাতিয়ে তুলতে থাকল । "কী করি আজ ভেবে না পাই,  পথ হারিয়ে কোন্ বনে যাই।"     ছাত্রজীবনে ক্রমবর্ধমান পড়ার চাপ । ভালো Result-এর জন্য শুধু পড়া আর পড়া । সাহিত্য, ভূগোল, অংক হঠাৎ পাওয়া একটি -কোনো বিষয়কে বাদ দেওয়ার নেই। পরীক্ষার বৈতরণী পার হতে হবে তো ? তাই, ছুটি...

প্রবন্ধ রচনা - সাম্প্রদায়িকতা ও ছাত্রসমাজ

ছবি
  প্রবন্ধ রচনা - সাম্প্রদায়িকতা ও ছাত্রসমাজ "সাম্প্রদায়িকতা হল বিভেদনীতি-মানবতার পথে বাধা,  জাতীয় ঐক্যের পরিপন্থী-গরমিলে সুর সাধা।” ভূমিকা: বৈচিত্র্যের ভেতর ঐক্য                     আমাদের সোনার ভারতে 'নানা ভাষা, নানা মত, নানা পরিধান ।' এখানে বিভিন্ন ধর্মাবলম্বী ও বহু ভাষাভাষী মানুষ বসবাস করে । কিন্তু, এত প্রভেদ সত্ত্বেও আমরা এক সূত্রে গ্রথিত সহস্র কোটি প্রাণ । কবির ভাষায় - “বিবিধের মাঝে দেখ মিলন মহান।" সাম্রাজ্যবাদী শাসকের ষড়যন্ত্রে আমাদের সেই জাতীয় ঐক্য কালে কালে দ্বিধাবিভক্ত হয়েছে । আজও একবিংশ শতাব্দীতে স্বার্থপরতার হীন ষড়যন্ত্রে জাতির ঐক্য বিপন্ন । কোথায় বৈচিত্র্যের মধ্যে ঐক্য ? কোথায় বিবিধের মাঝে মহান মিলন ? আজ দিকে দিকে হিন্দু মুসলমানের মধ্যে বিরোধ দেখা দিয়েছে । দেখা দিয়েছে উন্নত ও অনুন্নত সম্প্রদায়ের মধ্যে শ্রেণিসংগ্রাম । এই পরিপ্রেক্ষিতে ছাত্রদের কী করণীয় তা ভেবে দেখবার সময় এসেছে । ধর্মনিরপেক্ষতা ও ছাত্রসমাজ                     ভারত এক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র । এ কথ...

আপার প্রাইমারি Social studies থেকে মক টেস্ট (ক্লাস - 05)

ছবি
 আপার প্রাইমারি Social studies থেকে মক টেস্ট (ক্লাস - 05) 1. বায়ুমন্ডলে আর্গন (Ar) গ্যাসের উপস্থিতি শতকরা কত শতাংশ ? A. 0.3 B. 0.33 C. 0.003 D. 0.934 2. বায়ুচাপ মাপক যন্ত্রটি হল - A. হাইগ্রোমিটার B. ব্যারোমিটার C. থার্মোমিটার D. অ্যানিমোমিটার 3. কোন রোগটি মানব শরীরে দূষিত জল থেকে সৃষ্টি হয় - A. আমাশয় B. হাঁপানি C. ফুসফুসে ক্যান্সার D. দৃষ্টিহীনতা   4. একটি ই-বর্জ্য এর উদাহরণ হল - A. ওষুধের শিশি B. প্লাস্টিক C. লৌহচূর্ণ D. তার   5. ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ কোনটি ? A. উলার B. চিল্কা C. সম্বর D. প্যাংগং 6. নর্মদা নদীর উৎস কোথায় ? A. হিমালয় B. শিওয়া পাহাড় C. অমরকন্টক D. ব্রহ্মগিরি 7. পাঞ্চেত বাঁধ কোন নদীর উপর নির্মাণ করা হয় ? A. বরাকর B. দামোদর C. গঙ্গা D. ব্...

"হারুন সালামের মাসি" গল্পের সারাংশ

 "হারুন সালামের মাসি" গল্পের সারাংশ       অজ পাড়াগাঁয়ে, জীর্ণ এক কুঁড়েঘরে গৌরবির বাস । তার স্বামী নেই । মেয়ের বিয়ে হয়ে গেছে। ছেলে তাকে দেখে না, থাকে অন্যত্র । গৌরবি জন্ম-খোঁড়া । শাক, পাতা, গুগলি তোলার জন্য তাকে প্রতিবেশী হারার মায়ের ওপর নির্ভর করতে হয় । এইসব শাক-গুগলি সে বিক্রি করে যশির (যশোদার) কাছে । গল্পের শুরুতে মুসলমান সন্তান রুগ্ন হারা গৌরবি মাসিকে জানায়, তার মা ডাকলে সাড়া দিচ্ছে না ।         অনাথ হয়ে গেল, হারা । এই অনাথ শিশুর দায়িত্ব নিতে তার কাকা রাজি নয় । তাই হারা চলে এল গৌরবির কাছে । হারা দেখল, গৌরবিই তার ভরসা । এই গৌরবিই তার আসল মাসি । অগত্যা গৌরবি তাকে আশ্রয় দিল । নিজে একগাল খুদ খেল ও হারাকেও কিছুটা দিল । চাটাই পেতে তারা শুয়ে পড়ল । সাত পাঁচ ভাবতে লাগল গৌরবি । মা-বাপ হারা কি সত্যিই তার কাছে থাকতে এসেছে ? তাহলে তো মহাবিপদ । তার নিজেরই চলে না, পরের জমিতে বাস, তার ওপর মুসলমানের ছেলে । গৌরবি খুবই ফাঁপরে পড়ে গেল ।        গৌরবি দেখে, ঘুমের মধ্যে হারা ফোঁপাচ্ছে । হারাকে ডেকে পাশ ফিরে শুতে বলে গৌরবি । এরপর গৌরবি হারার পাশেই ...

আপার প্রাইমারি সোশ্যাল স্টাডি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর (Class -04)

ছবি
  আপার প্রাইমারি সোশ্যাল স্টাডি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর 1. পৃথিবীর বৃহত্তম ক্যানিয়ন কোনটি ? = গ্র্যান্ড ক্যানিয়ন । 2. বায়ুমন্ডলের কোন স্তর সূর্য থেকে আসা অত্যন্ত ক্ষতিকারক রশ্মি শোষণ করে পৃথিবীর জীবজগৎ কে ধ্বংসের হাত থেকে রক্ষা করে ? = ওজোনোস্পিয়ার 3. ভারতবর্ষের বর্ষাকালীন ফসল কে কি বলা হয় ? = খারিপ শস্য । 4. কোন শিল্পকে "উদীয়মান শিল্প" বলা হয় ? = পেট্রো রসায়ন শিল্পকে । 5. "ভারতের ডেট্রয়েট" কোন শহরকে বলা হয় ? = চেন্নাই । 6. ভারতের জাতীয় জনপথ NW2 কোন নদীর উপর অবস্থিত ? = ব্রহ্মপুত্র । সাদিয়া থেকে ধুবড়ি আজ পর্যন্ত । 7. ভারতের প্রধান চার শহর মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাইয়ের মধ্যে দ্রুতগামী রেল যোগাযোগের পরিকল্পনাটি কি নামে পরিচিত ? = হীরক চতুর্ভুজ । 8. ভারতের বৃহত্তম চা উৎপাদক রাজ্য কোনটি ? = অসম । 9. কোন শহরকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় ? = তামিলনাড়ুর কোয়েম্বাটুর শহরকে । 10. ভারতের নবীনতম রাজ্য কোনটি ? = তেলেঙ্গানা । 11. ভারতের একমাত্র শুল্কমুক্ত বন্দর কোনটি ? = গুজরাটের কান্দালা বন্দর । 12. বিজয়ওয়াড়া শহরটি কোন নদীর...

'হারুন সালেমের মাসি' গল্প অনুসরণ করে গৌরবির মাতৃরূপের পরিচয় দাও ।

 প্রশ্ন:- 'হারুন সালেমের মাসি' গল্প অনুসরণ করে গৌরবির মাতৃরূপের পরিচয় দাও । অথবা ,  মাতৃত্বের কাছে জাতপাতের সংস্কার কীভাবে অর্থহীন হয়ে যায়, 'হারুন সালেমের মাসি' গল্পটি থেকে তার পরিচয় দাও। উত্তর :- মহাশ্বেতা দেবীর 'হারুন সালেমের মাসি' গল্পে জাতপাতের ঊর্ধ্বে মাতৃত্বকে বড়ো করে দেখিয়েছেন এবং সেই মাতৃত্বের গৌরবে উজ্জ্বল একটি চরিত্র হল গৌরবি-যার মধ্যে গৌরব করার মতো রূপ হয়তো নেই, কিন্তু তার হৃদয় আছে, মনুষ্যত্ব আছে, আর আছে জীবনসংগ্রামে টিকে থাকার মানসিকতা ।           শারীরিক দিক থেকে সে অক্ষম, খোঁড়া - নিজের ছেলেমেয়েদের কাছে উপেক্ষিতা । তার একটি ছেলে আছে, -তার অবস্থা বেশ ভালো, কিন্তু সে তার মাকে দেখে না । মেয়ে আছে গৌরবির, তবে সে মেয়ে এখন দরিদ্র, তাই সেখানেও গৌরবির ঠাঁই হয়নি ।           গৌরবি জলাজঙ্গল থেকে শাকপাতা তুলে এনে তা যশোদার মাধ্যমে বিক্রি করে নিজের পেট চালায় । এহেন গৌরবির দুঃখ-লাঞ্ছিত নিঃসঙ্গ জীবনে হঠাৎ মা-হারা এক অসহায় মুসলমান শিশু হারান ওরফে হারা এসে গোলমাল পাকিয়ে তুলল ।              মা-কে ...

A Indian Great man Satyajit Ray.

ছবি
 A Indian Great man Satyajit Ray.    Satyajit Ray, the son of the renowned children’s writer Sukumar Ray, was born on 2nd May 1921 in Kolkata. He received his early education at Santiniketan. Later, he graduated with Honours in Economics from Presidency College, Kolkata. His initiation into art and painting was under the guidance of Acharya Nandalal Bose.    Ray achieved international recognition as a film director by adapting Bibhutibhushan Bandopadhyay’s novel Pather Panchali into a motion picture. In 1956, Pather Panchali was acclaimed at the Cannes Film Festival as one of the greatest human documents of world cinema.    In 1957, his film Aparajito won the prestigious Golden Lion along with the Jury’s Special Prize at the Venice Film Festival. Earlier, in 1958, he received the Golden Lion as the best award at an international film festival.     In 1991, Satyajit Ray was honoured with the Academy Award (Oscar) for Lifetime Achievement...

বিশ্বজয়ী বাঙালি সত্যজিৎ রায়

ছবি
বিশ্বজয়ী বাঙালি সত্যজিৎ রায়     সত্যজিৎ রায় (১৯২১-১৯৯২):                 প্রখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের পুত্র সত্যজিৎ রায় ১৯২১ সালের ২রা মে কলকাতায় জন্মেছেন । শৈশবের শিক্ষা নিয়েছিলেন তিনি শান্তিনিকেতনে । তারপর কলকাতায় প্রেসিডেন্সী কলেজ থেকে অর্থনীতিতে অনার্সসহ তিনি বি. এ. পাশ করেন আচার্য নন্দলাল বসুর কাছে তার শিল্পচর্চার হাতেখড়ি হয়েছিল । বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 'পথের পাঁচালী' বইটি চলচ্চিত্রে রূপদান করে তিনি চিত্রপরিচালক হিসাবে আন্তর্জাতিক খ্যাতি লাভ করেন । ১৯৫৮ সালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তিনি শ্রেষ্ঠ পুরস্কার হিসাবে 'স্বর্ণ সিংহ' লাভ করেন । "পথের পাঁচালী" ১৯৫৬ সালে কান চলচ্চিত্র উৎসবে "বিশ্বের শ্রেষ্ঠ মানবিক দলিল” রূপে চিহ্নিত হয় । ১৯৫৭ সালের "অপরাজিত' ছবির মাধ্যমে ভেনিসের উৎসবে শ্রেষ্ঠ পুরস্কার "গোল্ডেন লায়ন" সহ আন্তর্জাতিক বিচার মণ্ডলীর সর্বোচ্চ পুরস্কার অর্জন করেন । ১৯৯১ সালে দ্বিতীয় এশিয়ান ফিল্ম ডিরেক্টর রূপে "অস্কার পুরস্কার" অর্জন করেন । তাঁর 'জলসাঘর', 'চারুলতা', 'মহানগর...

নোবেল পুরস্কার ও নোবেলজয়ী ভারতীয়

ছবি
নোবেল পুরস্কার ও নোবেলজয়ী ভারতীয়     ডঃ আলফ্রেড বার্ণাড নোবেল ছিলেন একজন সুইডিশ (১৮৩৩-১৮৮৬) । তিনি ডিনামাইট আবিষ্কার করে আরও খ্যাতি লাভ করেন । মৃত্যুর আগে তিনি তাঁর বিপুল ধনসম্পত্তির বছরের আয় থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মনীষীদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা করেন । তাঁর মৃত্যুর পর দলিলের শর্ত অনুসারে পাঁচটি বিষয়ে পাঁচ বা ততোধিক ব্যাক্তিকে পুরস্কার দেওয়ার ব্যবস্থা আজও চালু আছে । তাঁর নাম অনুসারে এই পুরস্কারের নাম হয়েছে নোবেল পুরস্কার । ১৯০১ সাল থেকে এই পুরস্কার দেওয়ার ব্যবস্থা হয়েছে । ২০০১ সালে শতবর্ষ পূর্তি উপলক্ষে নোবেল পুরস্কারের অর্থমূল্য ৯ লক্ষ ৪০ হাজার ডলার থেকে বাড়িয়ে ৯ লক্ষ ৯০ হাজার ডলার করা হয় । ১৯৬৯ সাল থেকে অর্থনীতিতে এই পুরস্কার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।  বর্তমানে যে ছয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয় সেই ৬টি বিষয় হল- (১) ঔষধ ও চিকিৎসা, (২) শান্তি, (৩) সাহিত্য, ৪) পদার্থ বিজ্ঞান, (৫) রসায়ন বিজ্ঞান এবং (৬) অর্থবিদ্যা। যে ছয়জন ভারতীয় সন্তান এ পর্যন্ত নোবেল পুরস্কার পেয়েছেন তাঁরা হলেন- ১। রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১-১৯৪১)-সাহিত্য (গীতাঞ্জলির জন্য), ১৯১৩। ২। সি. ভি. রমন...

Why are Nobel Prizes awarded ? Indian Nobel Prize Winner.

ছবি
 Why are Nobel Prizes awarded ? Indian Nobel Prize Winner.      Dr. Alfred Bernhard Nobel was a Swedish scientist (1833–1896). He gained worldwide fame through the invention of dynamite. Before his death, he made provisions in his will to use the annual income from his vast fortune to reward the world’s greatest contributors in various fields. According to the terms of his will, prizes are awarded every year to one or more individuals in five different categories, a tradition that continues to this day. These awards came to be known as the Nobel Prizes, named after him. The Nobel Prizes have been awarded since 1901.    On the occasion of the centenary of the Nobel Prize in 2001, the prize money was increased from USD 940,000 to USD 990,000. Since 1969, the Nobel Prize has also been awarded in the field of Economics. At present, the Nobel Prize is awarded in the following six fields: 1. Physiology or Medicine, 2. Peace, 3. Literature, 4. Physics, 5. Chemi...

প্রকাশিত হলো UGC - NET December 2025 পরীক্ষার Answer Key

ছবি
        প্রকাশিত হলো UGC - NET December 2025 পরীক্ষার Answer Key          প্রকাশিত হলো UGC - NET December 2025 পরীক্ষার সম্ভাব্য উত্তর (Answer Key) । বুধবার একথা জানানো হয়েছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে । UGC NET এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে পরীক্ষার্থীরা নিজেদের উত্তর এবং সম্ভাব্য উত্তর দেখতে পারবেন । UGC এর দেওয়া উওরপত্রে পরীক্ষার্থীদের কোন আপত্তি থাকলে তারা আপত্তি বা চ্যালেঞ্জ জানাতে পারে । সেক্ষেত্রে প্রত্যেকটি প্রশ্নের জন্য পরীক্ষার্থীকে ২০০ টাকা জমা করতে হবে । চ্যালেঞ্জ জানানোর শেষ তারিখ 17ই জানুয়ারি । পরীক্ষার্থীদের করা চ্যালেঞ্জগুলি বিষয় বিশেষজ্ঞদের দ্বারা যাচাই করা হবে । যদি কোনো পরীক্ষার্থীর চ্যালেঞ্জ সঠিক বলে প্রমাণিত হয়, তবে উত্তরপত্রটি সংশোধন করা হবে এবং সেই অনুযায়ী সকল পরীক্ষার্থীর উত্তরের ক্ষেত্রে তা প্রয়োগ করা হবে । সংশোধিত চূড়ান্ত উত্তরপত্রের ভিত্তিতে ফলাফল প্রস্তুত ও ঘোষণা করা হবে ।      প্রসঙ্গত জানানোর প্রয়োজন যে গত ৩১ডিসেম্বর, ২০২৫ থেকে ৭ জানুয়ারি ২০২৬ তারিখ পর্যন্ত মোট ৮৫ টি বিষয়ে কম্পিউটার বেসড...

আপার প্রাইমারি 2026, Social Studys থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর Class - 03

ছবি
  আপার প্রাইমারি 2026, Social Studys থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর  Class - 03 1. নদীর জল পরিমাপের একক কি ? = কিউসেক ও কিউমেক । 2. গঙ্গা নদীর উচ্চগতি বা পার্বত্য প্রবাহ উৎস থেকে কত কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ? = গঙ্গোত্রী হিমবাহ থেকে হরিদ্দার পর্যন্ত প্রায় ২৯৪ কিমি । 3. পৃথিবীর গভীরতম গিরিখাত কোনটি ? = নেপালের কালীগণ্ডকী গিরিখাত । 4. কত সালে ইউনেস্কো সুন্দরবনকে "ওয়ার্ল্ড হেরিটেজ সাইট" এর তালিকায় অন্তর্ভুক্ত করে ? = 1987 সালে । 5. আমফাম নামক ঘূর্ণিঝড়টি কত সালে ঘটে ? = 2020 সালে । 6. পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি কোনটি ? = সাহারা মরুভূমি । 7. বায়ুমণ্ডলের কোন স্তরকে "শান্তমন্ডল" বলা হয় ? = স্ট্র্যাটোস্ফিয়ার । 8. বাইস ব্যালটের সূত্র কত সালে প্রকাশিত হয় ? = 1857 সালে । 9. ম্যাকমোহন লাইন ভারতের সঙ্গে কোন দেশের আন্তর্জাতিক সীমানা নির্দেশ করে ? = চীন । 10. পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত কোনটি ? = আরাবল্লি পর্বত । 11. ভারত এবং পাকিস্তানের মধ্যে সিন্ধু জল বন্টন চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়েছিল ? = 1960 সালে, 19 সেপ্টেম্বর । 12. মাইথন বাঁধ কোন নদীর উপর নির্মিত ? = বরাক...

Upper Primary 2026 - Social Studys Important Question Answer (Class - 02)

ছবি
Upper Primary 2026 - Social Studys Important Question Answer (Class - 02)  1. "The Mother of Science" কাকে বলা হয় ? = ভূগোলকে  । 2. নেপচুন গ্রহের রং কেমন ? = নীল । 3. সূর্যের উত্তরায়নকালে উত্তর গোলার্ধে যেদিন সূর্য সর্বাধিক উত্তরে অবস্থান করে সেই দিনটিকে কি বলা হয় ? = কর্কট সংক্রান্তি  । 4. ইউনেস্কো (UNESCO) নামক আন্তর্জাতিক সংস্থাটির উদ্ভাবক কে ? = রিচার্ড বাটলার । 5. জলের প্রতিটি অণুতে কয়টি হাইড্রোজেন পরমাণু রয়েছে ? = দুটি । 6. বিশ্বের বৃহত্তম নদী আমাজন বিশ্বের কত শতাংশ জল পরিবহন করে ? = 20 শতাংশ । 7. কত সালে জাপানে দ্বিতীয়বারের জন্য মিনামাটা রোগের প্রাদুর্ভাব ঘটে ? = 1965 সালে । 8. "Deepwater Horizon oil Spill" ঘটনাটি কোথায় ঘটে ? = মেক্সিকো উপসাগরে 2010 সালে । 9. "ট্রপোপজ" বায়ুমন্ডলের কোন দুটি স্তরের সীমানা নির্দেশ করে ?  = ট্রপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ার । 10. বায়ুমন্ডলের কোন স্তরে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন অবস্থান করছে ? = থার্মোস্ফিয়ার । 11. কত খ্রিস্টাব্দে ফেরেলের সূত্র প্রকাশিত হয় ? = 1856 সালে । কোন অঞ্চলে চিনুক বায়ু প্রবাহিত হয় ? ...

'হারুন সালেমের মাসি' - নামকরণের তাৎপর্য

ছবি
'হারুন সালেমের মাসি' - নামকরণের তাৎপর্য       নামকরণের মধ্য দিয়ে লেখক তার ব্যক্তিগত অভিপ্রায়কে চরিতার্থ করতে চান । লেখকের প্রতিভার জাদুস্পর্শে তা আকর্ষণীয় হয়ে উঠে । নামকরণ সাধারণত কতকগুলি বিষয়ের উপর নির্ভরশীল । যেমন-চরিত্র, ঘটনা, রূপক, সংকেত ও কোনো গূঢ় ব্যঞ্জনা ।      উপরিউক্ত আলোচনার আলোকে প্রগতিবাদী লেখিকা মহাশ্বেতা দেবীর রচিত  'স্তন্য দায়িনী ও অনান্য গল্প'  নামক গ্রন্থ থেকে সংকলিত  'হারুন সালেমের মাসি ' নামক গল্পের নামকরণ বিচার করতে গিয়ে বলতে হয় এ নামকরণটি চরিত্র কেন্দ্রিক হয়েছে ।        মহাশ্বেতা দেবীর 'হারুন সালেমের মাসি' গল্পে প্রধান ও মুখ্যচরিত্র হল গৌরবি। সে খুবই গরিব, খোঁড়া । তার একটি ছেলে আছে, তার অবস্থা ভালো । কিন্তু সে তার মাকে দেখে না । মেয়ে আছে গৌরবির, সে মেয়ে এখন দিরিদ্র । তাই সেখানেও গৌরবির ঠাঁই হয়নি-গৌরবি শাক, পাতা ইত্যাদি জঙ্গল থেকে তুলে এনে বিক্রয় করে নিজের জীবিকানির্বাহ করে । তার নিঃসঙ্গ জীবনে হঠাৎ এসে হাজির হয়ে গেল অসহায় মাতৃপিতৃহীন শিশু হারুন সালেম । সে মুসলমান শিশু । মা-কে হারিয়ে সে গৌরবিকেই চেপে ধরল...

আপার প্রাইমারি 2026, Social Studys থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর - ক্লাস 1

ছবি
 আপার প্রাইমারি 2026, Social Studys থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর  - ক্লাস 1 1. সূর্যের নিকটতম গ্রহ কোনটি ?  = বুধ । 2. হ্যালির ধূমকেতু কত বছর অন্তর দেখা যায় ? = 76 বছর । 3. ভারত কত সালে UNESCO এর সদস্যপদ গ্রহণ করে ? = 1946 সালের 4  নভেম্বর । 4. ভারতের বৃহত্তম জলাভূমি কোনটি ? = সুন্দরবন জলাভূমি । 5. বায়ুমন্ডলের কোন স্তরকে "ক্ষুব্ধমন্ডল" বলা হয় ? = ট্রপোস্ফিয়ার । 6. বায়ুমন্ডলে অক্সিজেনের শতকরা পরিমাণ কত ? = ২১ শতাংশ । 7. ওজোন গ্যাসের বর্ণ কেমন ? = হালকা নীল । 8. উত্তর - পশ্চিম ভারত এবং পাকিস্তানে গ্রীষ্মকালে যে শুষ্ক এবং শক্তিশালী ধুলিঝড় হয়, তাকে বলা হয় - = লু 9. কোন শতাব্দীতে ইংল্যান্ডের শিল্প বিপ্লব ঘটে ? = অষ্টাদশ শতকে  10. বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় ? = 1992 সালে, (ব্রাজিলের রিও ডি জেনিরো) 11. "অর্থশাস্ত্র" কার লিখা ? = কৌটিল্য বা চাণক্য । 12. ভারতের প্রথম বিমান পরিষেবা কত সালে চালু হয় ? = 1911 সালে 13. সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত ? = কাঠমান্ডু (নেপাল) 14. মূলমধ্যরেখার কত শতাংশ জল ভাগের উপর বিন্যস্ত রয়েছে ? = প্রায় 65 শতাংশ । 15. ...